October 17, 2026, 10:20 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজি বন্ধে বিজিবির অভিযান, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মানববন্ধনের চেষ্টা জেএসএসের

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে চাঁদাবাজি প্রতিরোধে ৩৮ বিজিবির টহল জোরদার হওয়ার পর মানববন্ধনে অংশ নিতে সাধারণ মানুষকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে জেএসএসের বিরুদ্ধে।

বান্দরবানের থানচি উপজেলায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে সাধারণ মানুষকে চাপ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-মূল) বিরুদ্ধে।

সূত্রে জানা গেছে, থানচি-বান্দরবান সড়কে চাঁদাবাজি প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদারের পরিপ্রেক্ষিতে এ ধরনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩৮ বিজিবির টহল তৎপরতা বাড়ানোর কারণে গত কয়েক মাসে থানচি-বান্দরবান সড়ক থেকে আগের মতো চাঁদা আদায় করতে পারছে না জেএসএসের একটি অংশ। এ কারণে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন পাড়ার কারবারি ও গণ্যমান্য ব্যক্তিদের ওপর চাপ সৃষ্টি করে বিজিবির বিরুদ্ধে সাধারণ নাগরিকদের হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বলিপাড়া ও আশপাশের এলাকার বাঙালি বাসিন্দাদেরও মানববন্ধনে অংশ নিতে চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মসূচিতে অংশ না নিলে কয়েকজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, জেএসএস (মূল) প্রতিবছর জুন-জুলাই সময়ে থানচি উপজেলা থেকে চাঁদা সংগ্রহ করে থাকে বলে অভিযোগ রয়েছে। চলতি বছর ৩৮ বিজিবির তৎপরতা বৃদ্ধির কারণে এ কার্যক্রমে বাধার সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সময়ে চাঁদা সংগ্রহের সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও সূত্রে জানা গেছে।



Parbotto TwentyFour