October 17, 2026, 10:21 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামায় কুচক্রী মহলের অপপ্রচার ও ষ’ড়যন্ত্রের প্রতিবাদে রিকশা চালক সমবায় সমিতির সংবাদ সম্মেলন

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় “লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতি লি:” (রেজিঃ নং ০৪ বা/বান)-এর বিরুদ্ধে অপপ্রচার এবং সংগঠনকে বিতর্কিত করার চেষ্টার প্রতিবাদে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সমিতি কার্যালয়ে “সংবাদ সম্মেলন” অনুষ্ঠিত হয়।

সভাপতির পক্ষে সমিতির সহ-সভাপতি মোজাম্মেল হক প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন। ​সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সংগঠনের গঠনতান্ত্রিক নিয়মে বৈধ ও নিবন্ধিত কমিটি থাকা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী কুচ’ক্রী মহল নিজেদের অবৈধভাবে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ দাবি করে আসছিল। উক্ত মহলটি লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদাকে কেন্দ্র করে নানা ধরনের অ’পপ্রচার চালাচ্ছে এবং সংগঠনটির ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষু’ণ্ন করার গভীর ষ’ড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

​নেতৃবৃন্দ এই অ’পপ্রচারের তীব্র নি’ন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রিকশা চালকদের এই ঐতিহ্যবাহী সংগঠনটিকে কোনোভাবেই বিতর্কিত বা ক্ষতিগ্রস্ত করতে দেওয়া হবে না। তাঁরা কাল্পনিক ও ভিত্তিহীন অপপ্রচারে কান না দেওয়ার জন্য সংগঠনের সকল সদস্য ও স্থানীয় সচেতন মহলকে অনুরোধ জানান।

​সংবাদ সম্মেলনে “লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতি লি:”-এর বিভিন্ন পর্যায়ের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, ষড়যন্ত্র করে কেউ আমাদের পথচলা রুদ্ধ করতে পারবে না। তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজকে আমাদের সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান।



Parbotto TwentyFour