বান্দরবান প্রতিনিধি:
২৬ সেপ্টেম্বর ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক” কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ মহিউদ্দীন, অতিরিক্ত সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সভাপতিত্ব করেন মোঃ সানিউল ফেরদৌস, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দায়রা ও জজ, বান্দরবান পার্বত্য জেলা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, আইনজীবী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি এবং এনজিও প্রতিনিধিবৃন্দ।