October 17, 2026, 10:21 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

সারাদেশে স’ন্ত্রা’স ও নৈরাজ্যের প্রতিবাদে লামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

সারাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রা’স ও নৈরাজ্যের মাধ্যমে ফ্যাসিস্ট বাহিনী সারাদেশে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লামা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মিয়া, লামা উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক, লামা পৌর বিএনপির সাবেক সভাপতি তাহের মিয়া, পৌর কৃষক দলের আহ্বায়ক ফরহাদ উদ্দিন, লামা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাফর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ, পৌর বিএনপির নেতা শাহাদাত হোসেনসহ মহিলা নেত্রী এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রা’স, নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

পরে লামা বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।



Parbotto TwentyFour