নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদ (ইউপি) আওয়ামীলীগের চেয়ারম্যান ওমর ফারুক ও বিএনপি নেতা মিছবাহ উদ্দিন মিন্টুর যোগসাজশে বেআইনিভাবে ট্যাক্স/টোল আদায়ের নামে চাঁ'দাবাজির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ফাইতং ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় কথিত কিছু ব্যক্তির যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকার কৃষক ও সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে চাঁ'দা বা ট্যাক্স আদায় করা হচ্ছে।
বুধবার ০৭ অক্টোবর দুপুরে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান এবং মিছবাহ উদ্দীন মিন্টু নামের এক ব্যক্তিকে বেআইনিভাবে ট্যাক্স ও টোল আদায়ের সুযোগ করে দিয়েছেন। কোনো প্রকার বৈধ রসিদ বা ইউপি ইজারার কাগজপত্র ছাড়াই এই চাঁ'দাবাজি চালানো হচ্ছে।
স্থানীয়দের মতে, ফাইতং ইউনিয়নের শতকরা ৯০ ভাগ মানুষই কৃষি পেশার সাথে জড়িত। সামান্য ১০-১২ কেজি কৃষিপণ্য কিংবা ছোটখাটো মালামাল পরিবহনের ক্ষেত্রেও তাদের কাছ থেকে জোড়পূর্বক মোটা অঙ্কের টাকা বা চাঁ'দা আদায় করা হচ্ছে।
বক্তারা আরও জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে মিটিং করা হলে তিনি স্পষ্ট করে জানান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এমন কোনো ট্যাক্স বা ইজারা আদায়ের অনুমতি প্রদান করা হয়নি। কিন্তু এরপরও এক ইজারাদার পরিচয়ে (হেলাল উদ্দীন ও মিছবাহ গং) ও তার সহযোগীরা অ'বৈধভাবে ইজারার গেট বসিয়ে চাঁ'দা তুলে আসছিল।
এলাকাবাসী ও বক্তারা অবিলম্বে অবৈধভাবে আদায়কৃত সমস্ত টাকা সাধারণ মানুষ ও কৃষকদের ফেরত দেওয়ার জোর দাবি জানান। পাশাপাশি অবৈধ গেট অপসারণ না করলে চাঁ'দাবাজদের ধরে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন তাঁরা।
ফাইতং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক জানান, গেইট ইজারা দেওয়া হয়নি। তবে পরিষদের পক্ষে হেলাল উদ্দিন নামে একজনকে ঢোল আদায়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।