খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন ৬নং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সীমান্তবর্তী 'শয়তানের টিলা' সংলগ্ন সীমান্ত সড়ক এলাকায় সম্প্রতি সংঘটিত এক ডা'কাতির ঘটনার পর তাৎক্ষণিক পরিস্থিতি পর্যালোচনা ও সরেজমিনে অনুসন্ধানের লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ঘটনার সার্বিক পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কঠোর দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবুসায়েম নয়ন এবং মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।।