লামা প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন সহ সারা দেশে সংঘটিত লগি-বৈঠার নৃ'শংসতা ও রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ এবং উক্ত নারকীয় হ'ত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) বাদে আসর লামা উপজেলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে "২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার নজিরবিহীন ফ্যাসিস্ট আওয়ামী তা'ণ্ডব ও নৃ'সংশতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ক'লঙ্কজনক ও কালো অধ্যায়। এই নারকীয় হ'ত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তারা আরো বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক জ'ঘন্যতম ও ক'লঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে । সে দিন প্রকাশ্যে লগি-বৈঠার মাধ্যমে যে তা'ণ্ডব ও নৃ'শংসতা চালানো হয়েছিল, তার সাথে জড়িত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা'স্তির ব্যবস্থা করার জোর দাবি জানান ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি ফারুক আহমেদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ ফরিদুল আলম, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আজিমুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি সাকিবুল হাসান মারুফ। মুহাম্মদ কাজী ইব্রাহীম আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
সমাবেশ শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের আন্দোলনে নি'হত শহিদদের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।