October 17, 2026, 11:35 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

সদ্য বিদায়ী লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিয়েছে লামা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় লামা পৌরসভা সভাকক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ইউএনও মোঃ মঈন উদ্দিন।

​অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন লামা প্রেসক্লাবের সহ-সভাপতি আদহাম বিন ইব্রাহিম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মুহাম্মদ সুজন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

​প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও মোঃ মঈন উদ্দিন আবেগপ্লুত কণ্ঠে বলেন, “আমি লামায় ১ বছর ৮ মাস ১০ দিন কর্মরত ছিলাম। সরকার আমাকে জনগণের সেবা করার জন্য পাঠিয়েছেন এবং আমি আমার কর্মকালীন সময়ে সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণের দ্বারে সেবা পৌঁছে দিতে। কাজের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, পাহাড় ধসের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। একই সাথে অতিরিক্ত একাধিক দপ্তর প্রধানের দায়িত্বও সামলাতে হয়েছে।”

​তিনি আরও বলেন, “আমার দপ্তর সবসময় লামার সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কাজ করতে গিয়ে হয়তো ভুল-ত্রুটি হতে পারে। তবে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজসেবীদের সহযোগিতায় আমি সকলকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। সকলের আন্তরিক সহযোগিতার কারণেই একসাথে ৭টি গুরুত্বপূর্ণ দপ্তর সামলানো সম্ভব হয়েছে।”

লামাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “লামার মানুষের থেকে যে ভালোবাসা পেয়েছি তা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ভালোবাসার সাথে অন্য কিছুর তুলনা হয় না। আমি সারাজীবন লামাবাসীর মঙ্গল কামনা করব।”

​মোঃ ওবাইদুল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই সদ্য বিদায়ী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিনের সর্বাঙ্গীন মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করেন।



Parbotto TwentyFour