October 17, 2026, 11:32 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন

প্রতিবেদক:
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.0.0","enterFrom":"cover","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"YFIVZSSB-YPAV-L8WM-3YQN-BJCX1DU10MSD","pictureId":"YFIVZSSB-YPAV-L8WM-3YQN-BJCX1DU10MSD","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.0.0","enterFrom":"cover","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"YFIVZSSB-YPAV-L8WM-3YQN-BJCX1DU10MSD","pictureId":"YFIVZSSB-YPAV-L8WM-3YQN-BJCX1DU10MSD","capability_name":"capcut_photo_editor"}"}

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের অন্যতম প্রধান পর্যটন এলাকা লামা পৌর বাস টার্মিনালে নিয়মবহির্ভূত ও অবৈধভাবে বিভিন্ন প্লট বরাদ্দের প্রতিবাদে এবং পরিবহন মালিক সমিতি ও টিকিট কাউন্টারের জন্য সুনির্দিষ্ট জায়গা বরাদ্দের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে ‘সর্ব ঐক্য পরিবহন শ্রমিক-মালিক সমিতি’।

​শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নেতৃবৃন্দ অনতিবিলম্বে সকল অবৈধ বরাদ্দ বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

​সংবাদ সম্মেলনে পরিবহন নেতারা বলেন, লামা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হওয়ায় প্রতিদিন শত শত দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রী এই রুটে চলাচল করেন। ন্যায্যতার ভিত্তিতে পৌর বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির কার্যালয় এবং যাত্রীদের সুবিধার জন্য টিকিট কাউন্টার বরাদ্দ দেওয়ার কথা ছিল। কিন্তু তা না করে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে কতিপয় স্বার্থান্বেষী মহলকে অবৈধভাবে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। এতে পরিবহন খাত সংশ্লিষ্ট শত শত শ্রমিক-মালিকের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ যাত্রী ও পর্যটকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

​সংবাদ সম্মেলন থেকে কর্তৃপক্ষের কাছে ৩ দফা দাবি তুলে ধরা হয়:
১. পৌর বাস টার্মিনালে অবৈধভাবে দেওয়া সকল প্লট বরাদ্দ অবিলম্বে বাতিল করতে হবে।
২. পরিবহন মালিক সমিতি ও শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট অফিস ও টিকিট কাউন্টার বরাদ্দ দিতে হবে।
৩. বাস টার্মিনালে যাত্রীসেবা এবং পরিবহন ব্যবস্থা সুষ্ঠু ও শৃঙ্খল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

​নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, “আমরা আইনি ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চাই। তবে আমাদের এই যুক্তিসঙ্গত ও ন্যায্য দাবি যদি অবিলম্বে মেনে নেওয়া না হয়, তবে পরিবহন মালিক ও শ্রমিক সমাজকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এরফলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার সকল দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।”

​সংবাদ সম্মেলনে স্থানীয় ‘সর্ব ঐক্য পরিবহন শ্রমিক-মালিক সমিতি’র ব্যানারে টমটম, সিএনজি, নোহা, ট্যুরিস্ট শ্রমিক মালিক সমিতির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



Parbotto TwentyFour