October 18, 2026, 2:10 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

লামার ফাঁসিয়াখালীর চেয়ারম্যান পুত্র শীর্ষ সন্ত্রাসী “সজীব” যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চকরিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে, অবৈধ অস্ত্র বহন ও তৈরির সঙ্গে জড়িত চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আশরাফুল হোসেন সজীবকে আটক করেছে।

আশরাফুল হোসেন সজীব লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুর হোসেন চৌধুরীর পুত্র।

২৩ জানুয়ারি ২০২৬ বাহিনীর যৌথ প্রচেষ্টায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের উলুবোনিয়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ অস্ত্র বহন ও তৈরির সঙ্গে জড়িত চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সজীবকে আটক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল হোসেন সজীব দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত থেকে অবৈধ অস্ত্রের কারবার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার এসব অপতৎপরতায় স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপরাধ দমনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ, দুটি দেশীয় ধারালো অস্ত্র, ৯টি লিড স্প্লিন্টার, গান পাউডার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া আটক আশরাফুল হোসেন সজীবের বিরুদ্ধে পৃথক চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।

চকটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বলেন, আটককৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরোদ্ধে চকরিয়া থানায় মামলা রুজু হয়েছে।



Parbotto TwentyFour