October 18, 2026, 3:14 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক প্রতিনিধি দল

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়নের একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বান্দরবান পার্বত্য জেলার নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণে আগমন করেন।

এসময় প্রতিনিধি দলটির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন, বান্দরবান পার্বত্য জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে তাদের অবহিত করা হয়।

পরবর্তীতে প্রতিনিধি দলটি বান্দরবান সদর থানাধীন বডি অন ক্যামেরার লাইভ রেকর্ড ডকিং স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে আধুনিক প্রযুক্তিনির্ভর বডি অন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পুলিশের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল নির্বাচনকালীন নিরাপত্তা, ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন।

উক্ত সময়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



Parbotto TwentyFour