October 18, 2026, 2:10 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

প্রাইভেটকারে লুকানো ১০হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক:

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে মাদক পাচারবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্টের একটি আভিযানিক দল।
সোমবার(২ ফেব্রুয়ারি) সকালে রেজুখাল চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়,৩৪ বিজিবি’র অধীনস্থ রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত তল্লাশিদল নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। সকাল আনুমানিক ৭টার দিকে বিজিডি-১০৮৩ ডগ জন ও বিজিবিকেএম’র বিশেষ দক্ষতায় পরিচালিত তল্লাশিকালে প্রাইভেটকারটির ভেতরে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় ১০হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় টেকনাফ আলীর ডেইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. ফেরদৌস (৩০) কে গ্রেফতার করা হয়।

অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃত আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন,”গ্রেফতারকৃত আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”



Parbotto TwentyFour