October 18, 2026, 2:10 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জ এবং সিলেটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বোমা উদ্ধার

প্রতিবেদক:

ডেস্ক:

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার): গতকাল রাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় সেনাবাহিনী কর্তৃক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে ১টি বিদেশি রাইফেল, ৯টি .২২ রাইফেল, ১টি একনলা বন্দুক, ১টি স্নাইপার সদৃশ অস্ত্র ও অস্ত্রের যন্ত্রাংশ, ৫টি পেট্রোল বোমা, ৭টি ককটেল বোমা এবং দেশীয় ধারালো অস্ত্রসহ একজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, আজ সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের উপশহর এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ২৭ রাউন্ড রাবার বুলেট, ১৪ টি টিয়ারশেল এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।



Parbotto TwentyFour