ডেস্ক:
আজ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মো: তানভির হোসেন ইমন’র নির্দেশনায় লামা উপজেলার লাইনঝিরি এলাকায় ‘উপজাতি মুসলিম কল্যাণ সংস্থা ও এতিমখানা’য় ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন করেছে পিসিসিপি লামা উপজেলা শাখা।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত থেকে এতিম ও নওমুসলিম শিক্ষার্থীদের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নেন- রফিকুল ইসলাম (সভাপতি, পিসিসিপি লামা উপজেলা), মো: শরিফুল ইসলাম সোহেল (দপ্তর সম্পাদক, পিসিসিপি লামা উপজেলা), আবরার হোসেন (সাংগঠনিক সম্পাদক, পিসিসিপি লামা উপজেলা), মো তাওফিকুর রহমান জিসান’সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে সম্প্রীতি ও সেবার এই ধারা অব্যাহত রাখতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বদ্ধপরিকর। মাহফিলে প্রায় ৬৫ জন শিক্ষার্থী ও সদস্য অংশগ্রহণ করে।