October 18, 2026, 3:08 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

আলীকদম জোনের মানবিক উদ্যোগ: অসচ্ছলদের মাঝে প্রায় তিন লাখ টাকার অনুদান বিতরণ

প্রতিবেদক:

আলীকদম প্রতিনিধি:

সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় সামাজিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও মানবিক সহায়তায় ধারাবাহিক ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় অসচ্ছল, অসুস্থ ও আর্থিকভাবে বিপর্যস্ত মানুষের মাঝে অনুদান প্রদান করেছে আলীকদম জোন।

সেনা জোন সূত্র জানায়, আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক’র নির্দেশনায় জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডাররা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় ব্যক্তিবর্গ, পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ২ লাখ ৯৩ হাজার ৫০৪ টাকা অনুদান বিতরণ করেন।

এ অনুদানের মাধ্যমে দরিদ্র পরিবারের চিকিৎসা ব্যয়, শিক্ষার্থীদের পড়াশোনার সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নিত্যপ্রয়োজনীয় কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দুর্গম পার্বত্য অঞ্চলে যেখানে অনেক সময় সরকারি-বেসরকারি সহায়তা পৌঁছাতে বিলম্ব হয়, সেখানে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, সীমান্ত চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেনাবাহিনী জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলছে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা প্রদানেই সীমাবদ্ধ নয়; আমরা সবসময়ই পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। মানবিক সহায়তার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও অঙ্গীকার।”

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, আলীকদম জোনের এ উদ্যোগ দুর্গম পাহাড়ি জনপদে মানবিক সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।



Parbotto TwentyFour