October 18, 2026, 2:10 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামায় দুইটি ইটভাটায় অভিযানে, মোট ৫ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রতিবেদক:

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক:

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে ইটভাটায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় ফাইতং ইউনিয়নে ফাদুর ছড়া ও বাঙ্গালি পাড়া নামক স্থানে অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কর্তনের অপরাধে B.B.M ২ লক্ষ টাকা ও KBC ব্রিকস এর মালিক’কে ৩ লক্ষ টাকা ও কয়েক শত ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়।

দুইটি ব্রিকস মালিক মোট ০৫ লক্ষ টাকা (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ডারোপ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন, অভিযানে সহযোগিতা ছিলেন, লামা বন বিভাগ ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ ও ফাইতং পুলিশ, ফায়ার সার্ভিস। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রতিবেদক’কে বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে কাঁচামাল ইট তৈরি করায়।

মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ফাইতং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে ২ টি ইটভাটার মালিক’কে মোট ০৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহতি থাকবে বলে জানান তিনি।



Parbotto TwentyFour