মোঃ জামাল উদ্দীন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখার উদ্যোগে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও জেলা মজলিসে শুরা সদস্য মুহাম্মদ আবু নাছের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রফিক বশরী।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলার সহ-সভাপতি রফিক আহমদ, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হামিদুল হক, উলামা বিভাগের পরিচালক মাওলানা মোতাহেরুল হক, মিডিয়া বিভাগের পরিচালক মাহমুদুল হক বাহাদুর, সদর সেক্রেটারি মাওলানা ঈদুল আমিন, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুর ছাদেকসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ও সভাপতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, পবিত্র রমজান পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার মাস।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর ইফতারের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।