ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক:
আগামীকাল মঙ্গলবার (১০মার্চ) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি লামায় আসবেন। এটি তাঁর সরকারি কর্মসূচির সফর বলে সূত্রে জানাগেছে।
সদ্য গঠিত তারেক রহমান সরকারের এক মাস না যেতেই এই প্রথম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর লামায় আগমনের বিষয়টিকে স্থানীয়রা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
প্রশাসন সূত্রে প্রকাশ, সরকারের বর্তমান সময়ের অন্যতম নির্বাচনী অঙ্গীকার “ব্যাক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছেন।
এ কার্যক্রমের সফল সুচনা হিসেবে পাইলটিং পর্যায়ে, লামা উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন করবেন পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। অনুষ্ঠানে উপস্থিতত থাকবেন বান্দরবান ৩০০ নং আসনের সাংসদ সাচিং প্রু জেরী এমপি।
এদিকে পার্বত্য মন্ত্রী ও বান্দরবানের সাংসদের একসাথে বরণ করে নিতে লামা উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কের বিভিন্ন পয়েন্টে অভ্যার্থনা গেইট, ব্যানার পোষ্টার লাগানো হচ্ছে।