October 18, 2026, 2:09 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হা’মলা, বিজিবি সদস্যসহ আহত ৩

প্রতিবেদক:

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক:

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে চো’রাচালানবিরোধী অভিযানে গেলে চো’রাকারবারীদের অতর্কিত হাম’লায় দুইজন বিজিবি সদস্য আহত হয়েছেন। পাল্টা প্রতিরোধে এক চো’রাকারবারীও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ফুলতলী বিওপির দায়িত্বাধীন রেইক্কাশিয়া পোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে ফুলতলী বিওপির টহলদল রেইক্কাশিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় প্রায় ৩০-৪০টি মি’য়ানমারের গরু নিয়ে একটি সংঘবদ্ধ চো’রাকারবারী দল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল।

বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চো’রাকারবারীরা লাঠিসোঁটা ও দেশীয় অ’স্ত্র নিয়ে টহলদলের ওপর হামলা চালায়। এতে ল্যান্স নায়েক মো. রাজু ও সিপাহি মো. শরিফ আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে মো. ইসমাইল নামে এক চো’রাকারবারী আহত হয়।

আহত বিজিবি সদস্যদের প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ১১ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের এমআই রুমে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনায় জড়িত মো. ইসমাইলসহ ১০ থেকে ২০ জন অজ্ঞাত চো’রাকারবারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইসমাইলের বিরুদ্ধে আগেও একাধিক চো’রাচালানের মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে চো’রাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অ’বৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।



Parbotto TwentyFour