প্রিয় রুমাবাসী,
আসসালামু আলাইকুম।
রুমা উপজেলা থেকে বিদায় নিচ্ছি।মাত্র ৪ মাসের সংক্ষিপ্ত এই দায়িত্বকাল আমার জন্য ছিল অত্যন্ত অর্থবহ ও স্মরণীয়। এই অল্প সময়ের মধ্যেই শিক্ষা খাতে কিছু উদ্যোগ গ্রহণ, পর্যটন উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কিছু কার্যক্রম শুরু করার সুযোগ পেয়েছিলাম। আশা করি, এসব উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে এবং রুমার মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।
রুমার পাহাড়, প্রকৃতি এবং সবচেয়ে বড় কথা—এখানকার আন্তরিক মানুষগুলো আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। দায়িত্ব পালনের পথে আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও আস্থা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। সহকর্মী, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।
রুমার উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই কামনা করি।
সবাই আমার জন্য দোয়া করবেন।
ভালো থাকুক প্রিয় রুমা, ভালো থাকুন সবাই।
মো: এমদাদুল হক শরীফ
সদ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার
রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
