বর্তমানে ভারতের ঝাড়খণ্ডের উপর একটি বজ্র মেঘের সঞ্চার হচ্ছে। যা আজ বিকালে পশ্চিমবঙ্গে প্রবেশ করে প্রকাণ্ড কালবৈশাখী ঝড়ে পরিণত হতে পারে। এবং সন্ধ্যার মধ্যে বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতে পারে।
এর প্রভাবে আগামী ১২-২৪ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তাই এ সময় বিশেষভাবে সতর্ক থাকুন।
বিশেষ করে, রাত্রিকালীন নৌপথে ভ্রমণ হতে বিরত থাকাই উত্তম। এছাড়া নদীপথের জলযান সমূহ কে ঝড় বৃষ্টির আলামত দেখা মাত্রই নিরাপদ স্থানে নোঙ্গর করার ব্যাবস্থা করা উচিত।
বর্তমানে বৃষ্টি বলয় গর্জন চলছে। যা আগামী ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এবং এরপর দুর্বল হতে পারে।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন.
BWOT
