October 18, 2026, 2:07 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকই অগ্রণী ভূমিকা পালন করে: বান্দরবান পুলিশ সুপার

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

০২ মে ২০২৬, বান্দরবান পুলিশ লাইন্স কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিল শেডে দিনব্যাপী “শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. শামসুদ্দীন শিশির, শিক্ষক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম।

দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ কর্মশালায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা একটি জাতির মেরুদণ্ড, তাদের দক্ষতা, নৈতিকতা ও দৃষ্টিভঙ্গির উপরই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রযুক্তি-সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন এবং বলেন, সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন।

পুলিশ সুপার আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিক শিক্ষা, দেশপ্রেম, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। তিনি বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষকদের আধুনিক শিক্ষণ পদ্ধতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার উপর জোর দেন।

পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে একটি সচেতন, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে উঠবে।

উক্ত কর্মশালায় জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্‌স), বান্দরবান পার্বত্য জেলা, আব্দুর রহিম, প্রধান শিক্ষক, বান্দরবান পুলিশ লাইন্স স্কুল এবং পুলিশ লাইন্স স্কুলের সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।



Parbotto TwentyFour