বেলাল আহমদ:
বান্দরবানের লামা উপজেলার গাজালিয়া ইউনিয়নে এক ম্রো বৃদ্ধাকে (৬০) ধ’র্ষণের অভিযোগ উঠেছে। গত (মঙ্গলবার) ৫মে দুপুরে গাজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিন্তাবর পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে ঘটনার দিন দুপুরে ভিকটিম কাইওর ম্রো (৬০) তার ছোট ছেলে খিয়াং ম্রো-এর বিয়ের অনুষ্ঠানিকতা শেষ করে নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে ঘরে কেউ না থাকার সুযোগে একই পাড়ার বাসিন্দা মাংইয়া ওরফে ইয়াদুই ম্রো (৫২) ঘরে প্রবেশ করে। এসময় বৃদ্ধার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধ:র্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত মাংইয়া একই পাড়ার লেংপুং ম্রো-এর ছেলে।
এই ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর গত ৭মে লামা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬ নারী ও শিশু নি’র্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)।
এদিকে এই ন্যা’ক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ম্রো সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষো’ভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি জানিয়েছেন।
সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।