October 18, 2026, 3:13 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানে বিজিবির মানবিক উদ্যোগে ফ্রি চিকিৎসা, শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের বাহিরমাঠ সীমান্ত এলাকায় পাঁচ শতাধিক সেবাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং বৃক্ষচারা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর ১১ বিজিবি ব্যাটালিয়ন।

সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসরত মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং তাদের মৌলিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। বিশেষ করে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজিবির ব্যবস্থাপনায় লেবুছড়ি বিওপি দায়িত্বপূর্ণ বাহিরমাঠ এলাকায় একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ জন দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

এছাড়া লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ১০১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ এবং পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. ফয়েজুল করিম। তিনি বলেন, সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় গরিব, অসহায় ও দুস্থ জনসাধারণসহ প্রায় ৫০০ মানুষের মাঝে খাবারও বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।



Parbotto TwentyFour