October 18, 2026, 1:41 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবান জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

০৩ সেপ্টেম্বর ২০২৬, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

ডিআইজি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং যোগ্যতার ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

তিনি সকলকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, শৃঙ্খলা ও ড্রেসরুলস্ প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ, মা’দকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মানবিক পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



Parbotto TwentyFour