October 17, 2026, 11:35 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

রাঙামাটিতে ২০ তরুণ-তরুণীকে কম্পিউটার প্রশিক্ষণে দক্ষ করে আত্মনির্ভরশীল করার উদ্যোগ সেনাবাহিনীর

প্রতিবেদক:

রাঙামাটিত প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে আত্মনির্ভরশীল করার পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা জোরদারে রাঙামাটি সদর জোনের উদ্যোগে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ২০ জন তরুণ-তরুণী অংশ নেন।

সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন রাঙামাটি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত। প্রশিক্ষণে কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, অনলাইনে তথ্য অনুসন্ধান এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্জিত দক্ষতা শিক্ষা, চাকরি, ব্যবসা ও আত্মকর্মসংস্থানে কাজে লাগানোর সুযোগ রয়েছে। একই প্রশিক্ষণে দুই জনগোষ্ঠীর তরুণদের অংশগ্রহণের ফলে পারস্পরিক পরিচিতি, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির সুযোগও তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম দুর্গম এলাকার তরুণদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও আর্থ-সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।



Parbotto TwentyFour