October 18, 2026, 12:50 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

৭ জেলায় নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান

প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতটি জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এক দিনে সাত জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ধানের শীষের পাশাপাশি বিএনপির সাথে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তারেক রহমান। বেলা ১২টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির  প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বিকেল ৩টায় মৌলভীবাজার এবং সন্ধ্যা ৬টায় হবিগঞ্জে সমাবেশ করেন। এরপর রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৌঁছান। রাত ১২টার পরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তিনি। রাত ২টায় পৌঁছান নরসিংদীতে। রাত ৪টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে শেষ হয় তার প্রথমদিনের এই নির্বাচনী প্রচারণা।

আজ ২৩ জানুয়ারি ভোর ৫টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ কয়েকটি নির্বাচনী সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তাকে।



Parbotto TwentyFour