October 17, 2026, 11:39 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

ভোট প্রদান করলেন সেনাবাহিনী প্রধান: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্নের আশাবাদ

প্রতিবেদক:

প্রেস:

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার): আজ সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে ঢাকা-১৭ সংসদীয় আসনের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন সেনাবাহিনী প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি সকল ভোটারের প্রতি নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এই গুরুত্বপূর্ণ সময়ে জনগণকে আশ্বস্ত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখায় তিনি গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।



Parbotto TwentyFour