October 17, 2026, 11:39 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক:

খাগড়াছড়ি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের অসীম রহমত ও বরকত কামনায় এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৬ই মার্চ (শুক্রবার) বিকেলে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অত্যন্ত উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, এডিশনাল আইজি (ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়) বাংলাদেশ পুলিশ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডারগণ, জেলা প্রশাসক, বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি, জননিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ইফতার মাহফিল আমাদের সকলের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সেবার মানসিকতাকে আরও উজ্জীবিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।

“খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ: সেবার ব্রতে সর্বদা আপনার পাশে”



Parbotto TwentyFour