October 17, 2026, 11:38 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী “দং” ও “আলারী” খেলার শুভ উদ্বোধন

প্রতিবেদক:

১০ এপ্রিল ২০২৬. খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়া পাড়ায় এক উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দু’টি খেলা, “দং” এবং “আলারী” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান আয়োজকদের উৎসাহিত করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ মোরতাজা আলী খাঁন।

পার্বত্য চট্টগ্রামের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং নতুন প্রজন্মের সাথে আদি সংস্কৃতির মেলবন্ধন তৈরি করাই ছিল এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ঐতিহ্যবাহী পোশাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তাঁরা মারমা সংস্কৃতির নানা দিক ও তা সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এই প্রশংসনীয় উদ্যোগের মাধ্যমে মারমা সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে একটি নতুন মাইলফলক অর্জিত হলো।

প্রধান অতিথি বলেন, বহুমাত্রিক সংস্কৃতির প্রাণকেন্দ্র পার্বত্যাঞ্চল। এখানকার পাহাড়ি-বাঙালির নিজ নিজ সভ্যতা ও সংস্কৃতি বিদ্যমান। সম্প্রীতির এই আয়োজন গুলোকে আমরা প্রত্যক্ষ ভাবে সাদুভাত জানাই।

খাগড়াছড়ি জেলা পুলিশ বলে, আমরা বিশ্বাস করি এ ধরনের সুস্থ সংস্কৃতি ও ক্রীড়া চর্চা সমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে অ’পসংস্কৃতি থেকে দূরে সরিয়ে নিজ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে এমন আয়োজন প্রতিনিয়ত প্রয়োজন। জেলা পুলিশ সবসময়ই এই ধরনের ইতিবাচক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে থাকতে বদ্ধপরিকর।



Parbotto TwentyFour