November 6, 2026, 4:47 am
শিরোনাম:
লামায় মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত লগি-বৈঠার তা’ণ্ডব ও নৃ’শংসতার স্মরণে লামায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার লামায় জমি দখলের চেষ্টা, সার্ভেয়ারের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার

লামায় মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক:

লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘মাদককে না বলি, সুস্থ প্রজন্ম ও নিরাপদ সমাজ গড়ি’ এবং ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি’ স্লোগানকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।

সমাজকর্মী শামসুল হকের পরিচালনায় ও “​নুনারঝিরি যুব সংঘ”এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর পক্ষে এসআই মোহাম্মদ শাকিল।

​সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুফিয়ান, সমাজকর্মী মোঃ আদহাম বিন ইব্রাহিম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি চৌধুরী সুজন, লামা প্রেস ক্লাবের সহ সভাপতি নুরুল আলম, ন্যায্য সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনূস।

​মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যুবসমাজকে খেলাধুলা ও পঠনপাঠনের সাথে সম্পৃক্ত রেখে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকায় মাদক নির্মূলে সকলের সম্মিলিত সহযোগিতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।



Parbotto TwentyFour