November 6, 2026, 4:58 am
শিরোনাম:
লামায় মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত লগি-বৈঠার তা’ণ্ডব ও নৃ’শংসতার স্মরণে লামায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার লামায় জমি দখলের চেষ্টা, সার্ভেয়ারের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার

লগি-বৈঠার তা’ণ্ডব ও নৃ’শংসতার স্মরণে লামায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন সহ সারা দেশে সংঘটিত লগি-বৈঠার নৃ’শংসতা ও রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ এবং উক্ত নারকীয় হ’ত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) বাদে আসর লামা উপজেলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

​বিক্ষোভ সমাবেশে “২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার নজিরবিহীন ফ্যাসিস্ট আওয়ামী তা’ণ্ডব ও নৃ’সংশতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ক’লঙ্কজনক ও কালো অধ্যায়। এই নারকীয় হ’ত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের দাবি জানান বক্তারা।

​সমাবেশে বক্তারা আরো বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক জ’ঘন্যতম ও ক’লঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে । সে দিন প্রকাশ্যে লগি-বৈঠার মাধ্যমে যে তা’ণ্ডব ও নৃ’শংসতা চালানো হয়েছিল, তার সাথে জড়িত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা’স্তির ব্যবস্থা করার জোর দাবি জানান ।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি ফারুক আহমেদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ ফরিদুল আলম, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আজিমুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি সাকিবুল হাসান মারুফ।​ মুহাম্মদ কাজী ইব্রাহীম আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।​

​সমাবেশ শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের আন্দোলনে নি’হত শহিদদের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।



Parbotto TwentyFour