August 20, 2026, 2:01 am
শিরোনাম:
লামা পৌরসভায় স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প বন্ধের দাবি এলাকাবাসীর জুলাই বাস্তবায়ন করে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে : লামা শিবির সভাপতি মারুফ লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাদের জন্য চালু হতে যাচ্ছে ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন ডেভিড ইমন গ্রেপ্তার ভারী বর্ষণের সতর্কতা!! বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা লঘুচাপ শক্তি বৃদ্ধির সতর্কতা!! কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু

বান্দরবান জেলা পরিষদে একের পর এক বৈষম্য করছে লামাবাসীর সাথে

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

বান্দরবান জেলা পরিষদে সদস্য সিলেকশনে সর্বসাকুল্যে লামা থেকে পাহাড়ি-বাঙালি মিলে মাত্র ১জনকে জেলা পরিষদ সদস্য করা হচ্ছে বলে জানা যায়।

বৈষম্য মূলক কার্যক্রমের আরেকটি ফল পেতে যাচ্ছে লামাবাসী। এরপূর্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে প্রকাশিত উন্নয়ন কাজের অধিকাংশই বান্দরবান সদর কেন্দ্রিক। ৫০টি প্রকল্পের ২৪টি বান্দরবান সদরকে দেয়া হয়।

ঠিক বৈষম্যের পাথরের চাপায় লামাকে এক ঘরোয়া করে রাখা হয়েছে। জেলা পরিষদের সদস্য দেয়া হয়েছে (পাহাড়ি-বাঙালি মিলে) মাত্র ১জন। বান্দরবান সদর থেকে একাই ৫জন সদস্য নিয়ে অনুমোদিত হবে বলে সূত্রে জানা যায়।

বৈষম্যের বিরুদ্ধে আসতে পারে হরতালের মতো কর্মসূচি। লামা জেলা বাস্তবায়ন কমিটি জানায়, ধারাবাহিক ভাবে বান্দরবান সদরকে মাথার উপর তুলে রেখে অন্যান্য উপজেলাকে পিষ্ঠ করে রাখার প্রতিবাদ আমরা জানিয়ে আসছি পর্যায়ক্রমে। আমরা বৈষম্য চাই না। জনসংখ্যা ও পাহাড়ি-বাঙালি সমন্বয় পূর্বক সঠিক বণ্টন না হলে আমরা তার যথাযথ জবাব দিব।

হিল এন্ড হিউম্যান ডেভলপমেন্ট জানায়, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। পাশাপাশি নীরব ভূমিকা পালন না করে সকল রাজনৈতিক, সামাজিক, শ্রমিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণকে এই বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।



Parbotto TwentyFour